প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

পোস্টাল ব্যালটে প্রতীক ও নাম না থাকায় চাঁদপুর-৫ আসনের নির্বাচন স্থগিত চেয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. জাকির হোসেন প্রধানীয়া

মো. সিদ্দিকুর রহমান নয়ন
প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি, ২০২৬

পোস্টাল ব্যালটে প্রতীক ও নাম না থাকায় চাঁদপুর-৫ আসনের নির্বাচন স্থগিত চেয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. জাকির হোসেন প্রধানীয়া। রোববার সন্ধ্যায় চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের একটি হোটেলে সংবাদ সম্মেলনে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

মো. জাকির হোসেন প্রধানীয়া বলেন, গত ২ ফেব্রুয়ারি জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে এবং আজ নির্বাচন কমিশনের কাছে ভোট স্থগিত চেয়ে আবেদন করেছেন তিনি।

এই প্রার্থীর অভিযোগ, পোস্টাল ব্যালটে তাঁর নাম ও প্রতীক রাখা হয়নি। চাঁদপুর–৫ আসনে ১১ হাজার প্রবাসী পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন।

এর আগে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে জাকির হোসেন প্রধানীয়ার মনোনয়ন বাতিল হয়েছিল। এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করলে প্রতীক বরাদ্দের তিন দিন পর প্রার্থিতা ফিরে পান তিনি।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন