প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

ফরিদগঞ্জে রূপসায় এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ১৫টি দেশীয় অস্ত্র উদ্ধার

নাঈম হোসেন পলোয়ান,ফরিদগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি, ২০২৬

উপজেলার ১৫নং রূপসা উত্তর ইউনিয়নের রূপসা বাজার থেকে যৌথ বাহিনীর বিশেষ অভিযান চালিয়ে ১৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) দিবাগত রাত ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে দেশীয় ১৫টি অস্ত্র উদ্ধার করে। রূপসা বাজারের সিএনজি স্কুটার স্ট্যান্ডের পাশে অস্ত্রগুলো পাওয়া যায়। তবে অস্ত্র উদ্ধারের সময় কাউকে পাওয়া যায়নি বিধায় গ্রেফতার নেই। অস্ত্রের মধ্যে উল্লেখযোগ্য হলো- বগি, দামা, চাইনিজ কুড়াল, চুরি।

সহ-কারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার সেটু কুমার বড়ুয়া বলেন, অস্ত্র উদ্ধারের বিষয়টি জেনেছি তবে বিস্তারিত সংশ্লিষ্ট কর্মকর্তারা ভালো বলতে পারবেন।

চাঁদপুর অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ/ফরিদগঞ্জ সার্কেল) মুকুর চাকমা সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী রূপসা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় অস্ত্র পাওয়া গেছে। কারা এই অস্ত্র এখানে রেখেছে তা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন