প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

সভামঞ্চে উপহার পাওয়া শীতল পাটিতে শুয়ে বিশ্রাম নিলেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি, ২০২৬

ঝালকাঠিতে ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় শীতল পাটি উপহার পেয়ে মঞ্চেই শুয়ে পড়েন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শুক্রবার দুপুর ২টার দিকে ঝালকাঠি সরকারি বালক বিদ্যালয় মাঠে জনসভায় এ উপহার পান তিনি। পরে উপহার দেওয়া পাটিকরদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন জামায়াত আমির।

এর আগে বেলা সাড়ে ১২টার দিকে হেলিকপ্টার যোগে ঝালকাঠির থানার মাঠে নামেন শফিকুর রহমান। পরে গাড়িতে করে সভামঞ্চের মাঠে গিয়ে জুম্মার নামাজ আদায় করেন তিনি। নামাজ শেষে বক্তব্য দেন।

 

ঝালকাঠি জেলা জামায়াতের আমির হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ঝালকাঠি-১ আসনের প্রার্থী ফয়জুল হক, ঝালকাঠি-২ আসনের প্রার্থী শেখ নেয়ামুল করিম, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব মাহমুদা মিতু বক্তব্য দেন।

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন