ইউরোপের দেশ পর্তুগালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কামরুল হোসেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) নিহত হয়েছেন।
জানা গেছে, সম্প্রতি এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন প্রবাসী কামরুল। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দীর্ঘদিন পর্তুগালে অবস্থান শেষে তিনি রেসিডেন্স কার্ড পেয়ে খুব শিগগিরই দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে শেষ পর্যন্ত জীবিত অবস্থায় আর দেশে ফেরা হলো না তার ফিরছেন লাশ হয়ে।
কামরুলের মৃত্যুর খবরে তার পরিবার, আত্মীয়স্বজন ও এলাকার মানুষের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। প্রবাসে তার এমন আকস্মিক মৃত্যুতে এলাকাজুড়ে চলছে শোক ও সমবেদনার আলোচনা।
পরিবার সূত্রে জানা গেছে, মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলমান রয়েছে।