প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

বিশ্বের নানা দেশে নির্বাচনের বিচিত্র ও চমকপ্রদ গল্প

এম হোসেন, বিশেষ প্রতিবেধক
প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে চলছে ব্যাপক প্রচার-প্রচারণা। দীর্ঘ ১৭ বছর পর মানুষ নতুন করে ভোটাধিকার প্রয়োগের স্বপ্ন দেখছে। এবারের নির্বাচন আরও আলোচনায় এসেছে একটি বিশেষ কারণে এতে আওয়ামী লীগ অংশ নিচ্ছে না। ফলে বিএনপি-জামায়াতসহ একাধিক রাজনৈতিক দল প্রচারণায় এনেছে ভিন্নমাত্রা ও বৈচিত্র্য।

তবে ভোট ঘিরে এমন বাহারি কাণ্ড শুধু বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ নয়। বিশ্বজুড়ে নির্বাচনকে কেন্দ্র করে ঘটেছে অসংখ্য মজার, রহস্যময় ও বিস্ময়কর ঘটনা। কোথাও ভোট দিতে হলে আগে-পরে নিবন্ধন, কোথাও ভোট না দিলে জরিমানা, আবার কোথাও ভোটারের চেয়ে ভোট পড়ে বহু গুণ বেশি!

এমনই কিছু চমকপ্রদ ঘটনা নিয়ে চাঁদপুর ট্রিবিউনের বিশেষ আয়োজন “ভোট নিয়ে মজার যত কাণ্ড”। আমেরিকায় ভোটের দিনই ভোটার নিবন্ধন বিশ্বের অধিকাংশ দেশে ভোটার হওয়ার জন্য নির্দিষ্ট সময় ও প্রক্রিয়া অনুসরণ করতে হয়। তবে যুক্তরাষ্ট্রের ১৩টি অঙ্গরাজ্যে ভোটের দিন সরাসরি ভোটকেন্দ্রে এসে নাম নিবন্ধন করেই ভোট দেওয়া যায়। অর্থাৎ একই দিনে নিবন্ধন ও ভোট প্রদান দুটোই সম্ভব।

অন্যদিকে কানাডায় ভোট দেওয়ার জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। নাগরিকরা সুবিধামতো সময়েই ভোট প্রদান করতে পারেন। অস্ট্রেলিয়ায় ভোট না দিলে জরিমানা
ভোটাধিকারকে শুধু অধিকার নয়, নাগরিক দায়িত্ব হিসেবে দেখে অস্ট্রেলিয়া। ফলে দেশটির সব নাগরিকের জন্য ভোট দেওয়া বাধ্যতামূলক। ভোট না দিলে ১৫ ডলার থেকে শুরু করে সর্বোচ্চ ১৮০ ডলার পর্যন্ত জরিমানা ও বিভিন্ন শাস্তির বিধান রয়েছে।

বিশ্বের আরও ২২টির বেশি দেশে ভোট বাধ্যতামূলক হলেও জরিমানার কড়াকড়ি সবচেয়ে বেশি অস্ট্রেলিয়াতেই। ফলে এখানে ভোটার উপস্থিতির হারও তুলনামূলক বেশি।
লাইবেরিয়ায় ভোটারের চেয়ে ভোট বেশি!

১৯২৭ সালে লাইবেরিয়ায় অনুষ্ঠিত হয় ইতিহাসের সবচেয়ে রহস্যময় নির্বাচন। প্রেসিডেন্ট পদে তৃতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করেন চার্লস ডি বি কিং। প্রতিদ্বন্দ্বীর প্রাপ্ত ভোট: ৯,০০০
চার্লস ডি বি কিংয়ের প্রাপ্ত ভোট: ২,৩৪,০০০
অথচ মোট নিবন্ধিত ভোটার ছিল মাত্র: ১৫,০০০!
স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে বাকি ভোট এল কোথা থেকে?

হাইতিতে আজীবন রাষ্ট্রপতির ভোট ১৯৬৪ সালে হাইতির স্বৈরশাসক পাপা ডক নিজেকে আজীবন রাষ্ট্রপতি ঘোষণার জন্য ভোটের আয়োজন করেন। ফলাফল ছিল চোখ ধাঁধানো তিনি পান ৯৯.৯৯ শতাংশ ভোট!

শোনা যায়, ব্যালট পেপারে আগেই ‘হ্যাঁ’ অপশন চিহ্নিত করে ছাপানো হয়েছিল। ভিয়েতনামে রঙের কারসাজি
ভিয়েতনামে লাল রঙ সৌভাগ্যের প্রতীক, আর সবুজ রঙ দুর্ভাগ্যের। ১৯৫৫ সালে দেশটির প্রধানমন্ত্রী এন জি ডি লিন ডিহম নিজের ব্যালট ছাপান লাল কাগজে এবং প্রতিদ্বন্দ্বীদের ব্যালট ছাপান সবুজ কাগজে যাতে ভোটারদের মনস্তত্ত্বে প্রভাব পড়ে।

মেক্সিকোতে ‘কম্পিউটার ক্র্যাশ’ নাটক ১৯৮৮ সালের মেক্সিকান নির্বাচনে বিরোধীদল বিজয়ী হওয়ার পর সরকার দাবি করে সব কম্পিউটার হঠাৎ ক্র্যাশ করেছে! পরে কম্পিউটার রিবুট করার পর দেখা যায়, সরকারদলই এগিয়ে।
পরবর্তীতে জালিয়াতির প্রমাণ মুছে ফেলতে সব ব্যালট পুড়িয়ে ফেলা হয়।
ভোট নিয়ে আরও কিছু চমকপ্রদ তথ্য
১৮৯৩ সালে নিউজিল্যান্ড প্রথম দেশ হিসেবে নারীদের ভোটাধিকার দেয়
সৌদি আরবে নারীরা ভোটাধিকার পান ২০১৫ সালে
নিউজিল্যান্ডে ভোটের আগে নির্বাচন প্রভাবিত করতে পারে—এমন অনুষ্ঠান বা টক শো প্রচার নিষিদ্ধ
নিয়ম ভাঙলে ১৪ থেকে ২০ হাজার ডলার পর্যন্ত জরিমানা
১৯৯৭ সাল থেকে মহাকাশচারীদের জন্যও ভোট দেওয়ার ব্যবস্থা রয়েছে
টেক্সাসে নাগরিকরা বন্দুকের লাইসেন্স দেখিয়েও ভোট দিতে পারেন

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন