প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জ পৌর ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে ধানের শীষের পক্ষে ব্যাপক নির্বাচনীয় প্রচারণা

হাজীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি পদপ্রার্থী চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) সংসদীয় আসনে ইঞ্জিনিয়ার মমিনুল হক কে বিজয়ী করার লক্ষ্যে হাজীগঞ্জ পৌর ৪ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন আয়োজিত বুধবার (৪ ফেব্রুয়ারী) দিনব্যাপী মকিমাবাদ শেখ বাড়ি থেকে শুরু হয়ে মজুমদার বাড়ি, হাজী বাড়ী,দরগা বাড়ি,আতুড়িয়া মাদ্রাসা এলাকা,গাইন বাড়ি,হাজী জালাল উদ্দীন মুন্সী বাড়িতে ব্যাপক নির্বাচনী প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনী প্রচার কাজে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এবং বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান।
পথসভায় বক্তব্য রাখেন,পৌর বিএনপির সাবেক সিনিয়র যু্গ্ম সম্পাদক টিপু সুলতান জমিদার।

এসময় আরো বক্তব্য রাখেন,ওয়ার্ড সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিন্টু।

উপস্থিত ছিলেন,ওয়ার্ড বিএনপির প্রবীণ নেতা মোঃ হাবিবুর রহমান বলি,ওয়ার্ড বিএনপির কোষাধ্যক্ষ আব্দুল মান্নান,যুবনেতা মাসুদ কন্ট্রক্টার,ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ ইব্রাহিম খান,সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক হাজী মোস্তফা,আহমেদ বিন শাহান শাহ,সাংগঠনিক সম্পাদক শেখ ফরিদ,যুবনেতা,আল আমিন,হারুন, সুমন,মানিক, মানিক শেখ, মানিক কাশারী সহ পৌর এবং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন