চাঁদপুর -৪ ( ফরিদগঞ্জ) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব এম এ হান্নান ৩ই ফেব্রুয়ারি ২০২৬ ইং ১৫ নং রুপসা দক্ষিণ ইউনিয়নে গণসংযোগ, পথসভায়, উঠান বৈঠক করেন।
তিনি ১২ ফেব্রুয়ারি চিংড়ি প্রতীকে ভোট দিয়ে সকল ভোটারদের আহ্বান জানান।
এবং তিনি আরো বলেন একটি মহল ফ্যামিলি কার্ড নামে মানুষের সাথে প্রতারণা করে যাচ্ছেন। যিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন তিনিই ফ্যামিলি কার্ড কৃষি কার্ড পাবে অন্য কেউ নয়। তাই আমি নির্বাচিত হলে নিজ দায়িত্বে আপনাদের কে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড সহ সরকারের সকল সুযোগ-সুবিধা পৌঁছিয়ে দিবো ।
এই সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও পৌর মেয়র মঞ্জিল হোসেন ভিপি. চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিএনপি নেতা সফিউল আলম মুকুল পাটোয়ারী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম পাটোয়ারী, উপজেলা বিএনপি সদস্য মোঃ হুমায়ূন কবিন টিপু. উপজেলা মহিলা দলের সভানেত্রী রেবেকা সুলতানা স্মৃতি,ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন, সহ সভাপতি তোফায়েল আহমেদ পাটোয়ারী, সাবেক উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন. সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, ইউনিয়ন যুবদল নেতা, এমরান হোসেন বেপারী, সবুজ বেপারী,উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি মেম্বার জহিরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের নেতা নূর হোসেন রনি, আরিফুল ইসলাম, ছাত্র নেতা মনির হোসেন রুবেল. রাজু হোসেন, দেলোয়ার হোসেন জুয়েল, ওমর ফারুক রিপন, সোহাগ হোসেনসহ সহস্রাধিক নেতাকর্মী।