প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

আল্লাহর উপর ভরসা করে বলতে পারি, আগামীতে দেশ চালাবে জামায়াত ইসলাম: আবু নছর মোহাম্মদ মকবুল আহমদ

শান্তু ধর
প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কচুয়ায় বাংলাদেশ জামায়াতের মনোনীত প্রার্থী আবু নছর মোহাম্মদ মকবুল আহমদ পথসভায় সাধারণ ভোটারদের উপস্থিত  চোখে পড়ার মতো।

পথসভায় অংশ নিয়ে বাড়ি বাড়ি গিয়ে পুরুষ ভোটারদের পাশাপাশি নারী ভোটারদের কাছে দাঁড়িপাল্লা ভোট চেয়ে মাঠ চষে বেড়াচ্ছেন  বাংলাদেশ জামায়াতের মনোনীত প্রার্থী আবু নছর মোহাম্মদ মকবুল আহমদ।

মঙ্গলবার দিনব্যাপী কাদলা ইউনিয়নের মনপুরা, গোলবাহার, রঘুনাথপুর, দেবীপুর, দোজানা, বড়ইগাঁও, নিশ্চিন্তপুর, কাদলা বাজার গ্রাম সহ ওই ইউনিয়নের ১৫টি পয়েন্টে নির্বাচনী পথসভায় অংশ নিয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সাথে মতবিনিমিয় করেন তিনি।

এসময় তিনি এলাকার বিভিন্ন সমস্যা ও ভোগান্তির কথা শুনেন ভোটারদের কাছ থেকে। দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত পথসভায় বক্তব্য প্রদান কালে তিনি বলেন, আল্লাহর উপর ভরসা করে বলতে পারি, আগামীতে দেশ চালাবে জামায়াত ইসলামী।

আগামী সরকার জামায়াত ইসলামীর সরকার। আগামীর সরকার, রাষ্ট্র, দেশ চালাবে জামায়াতে ইসলামী। সুতরাং কচুয়ার এই আসনটি জামায়াত ইসলামের হাতে উপহার দেন। কচুয়ার এই আসন জামায়াত ইসলামীর দাঁড়িপাল্লায় মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। জামায়াত ইসলামের প্রার্থী, দল আপনাদের স্বপ্নের কচুয়া উপহার দিবে। ১২ তারিখ সারাদিন দাঁড়িপাল্লায় ভোট দিন। দাঁড়িপাল্লা ভোট দিলে কচুয়ার জনগনের ভাগ্যের পরিবর্তন ঘটবে।

এসময় জেলা নায়েবে আমীর অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, উপজেলা আমির অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন, ইউনিয়ন জামায়াত আমীর আবু জাফর, সেক্রেটারি মাওলানা আরিফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মুসলিম উদ্দিন আলমগীর, সাবেক পৌর আমীর মুফতি আমিনুল ইসলাম আজহারী, সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মী ও ভোটারগণ উপস্থিত  ছিলেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন