প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

মৌলভীবাজার জেলা ঐক্য পরিষদ বাহরাইনে কৃতি প্রবাসীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি, ২০২৬

প্রবাসীদের কল্যাণে বিশেষ ভূমিকা রাখায়, সামাজিক সংগঠন মৌলভীবাজার জেলা ঐক্য পরিষদ বাহরাইনের সভাপতিকে দূতাবাস এর পক্ষ থেকে আন্তর্জাতিক অভিবাসী দিবসে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এ উপলক্ষে মানামায় আল কামেল লঞ্জে সংগঠনের সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক সম্রাট নজরুল সিদ্দিকীর সঞ্চালনায়, শুভেচ্ছা বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মাহবুবুল আলম হামিদ, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আরিফ, সিরাজুল ইসলাম, বাবু অনকুল,শামিম আহমেদ অলি,আব্দুস সাত্তার, দিলদার মাহমুদ, এম এম শামিম,শেখ সিতু, সাইদুর রহমান সুহেল, মোঃ রানা, মোহাম্মদ সাদ,সুমন,মুক্তার মিয়া,কায়েস আহমেদ, সাব্বির, জুবায়ের খান সহ অনেকে,,
বক্তারা বলেন বাহরাইনস্থ বৃহত্তর মৌলভীবাজারের প্রবাসীদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন,অসুস্থ প্রবাসীদের এয়ার টিকেট দিয়ে সহযোগিতা মৃত প্রবাসীদের লাশ দেশে প্রেরণ সহ দেশে বিভিন্ন দুর্যোগের সময় ত্রান সামগ্রী ও নগদ টাকা বিতরণ করে আসছেন,সংগঠনের সভাপতিকে দূতাবাস থেকে সম্মানিত করায় এ কাজের ধারাআগামীতে আরো দ্বিগুণ হবে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন