প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

আল্টিমেটাম দিয়ে কর্মবিরতি স্থগিত করলেন চাঁদপুরের সরকারি কর্মচারীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি, ২০২৬

সারা দেশের মতো চাঁদপুরেও নতুন আল্টিমেটাম দিয়ে টানা তিনদিনের কর্মবিরতি স্থগিত করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ।

 

মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন তারা।


এ সময় ঐক্য পরিষদের নেতারা বলেন, ‘দীর্ঘদিনের দাবি নবম পে-স্কেল আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে বাস্তবায়ন করা না হলে পরবর্তীতে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করা হবে।
এতে বক্তব্য রাখেন, চাঁদপুর কালেক্টরেট কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মিজানুর রহমান, চাঁদপুর রেলওয়ে শ্রমিক ইউনিয়নের সভাপতি মারুফ হোসেন প্রমুখ।

এর আগে গত ১ ফেব্রুয়ারি থেকে দাবি আদায়ে মাঠে নামেন সরকারি কর্মচারীরা।
চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন