প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

‘হ্যাঁ’ ‘না’ ভোটের প্রচার চালাতে পারবেন না সরকারি কর্মকর্তারা: ইসি

এম হোসেন, বিশেষ প্রতিবেধক
প্রকাশিত: ২৯ জানুয়ারি, ২০২৬

গণভোটের বিষয়বস্তু সম্পর্কে জনগণকে অবহিত ও সচেতন করা যাবে। কিন্তু গণভোটে ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোট দিবেন এর পক্ষে কোনো প্রচারণা চালাতে পারবেন না সরকারি কর্মকর্তারা। এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নির্বাচন কমিশনের পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

কমিশনের ভাষ্যমতে, গণভোট অধ্যাদেশ-২০২৫ এবং আরপিও অনুযায়ী কোনো সরকারি কর্মচারী কোনো নির্দিষ্ট পক্ষের প্রচারে অংশ নিলে তা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।

ইসি জানায়, ‘হ্যাঁ’ এর পক্ষে বা ‘না’-এর পক্ষে প্রচারণা গণভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারে, যা গণভোট অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ২১ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৮৬ অনুযায়ী একটি দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন