প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযানে ২৩ পিস ইয়াবা’সহ গ্রেফতার তিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ জানুয়ারি, ২০২৬

চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. আরিফ হোসাইনের নেতৃত্বে এএসআই (নিঃ) ফারুক আহাম্মদ, এএসআই (নিঃ) হাবিবুর রহমানসহ সঙ্গীয় ফোর্সের একটি চৌকস টিম সোমবার (২৭ জানুয়ারি ২০২৬) রাতে অভিযানটি পরিচালনা করে।
পুলিশ জানায়, ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযানের অংশ হিসেবে রাত আনুমানিক ১১টা ২৫ মিনিটে শাহরাস্তি থানাধীন পশ্চিম উপলতা পৌরসভার ১নং ওয়ার্ডের বটতলা তিন রাস্তার মোড়ে পাকা রাস্তার ওপর অভিযান চালানো হয়। এ সময় ২৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—
১) মো. সুজন (২০), পিতা মো. মাহফুজ, মাতা অহিদা বেগম, সাং হোসেনপুর (হাজী বাড়ী), থানা শাহরাস্তি।
২) মো. শিফাত হোসেন (১৯), পিতা ওমর ফারুক, মাতা শাহনাজ বেগম, সাং আশ্রাফপুর (স্বর্ণকার বাড়ী), থানা কচুয়া।
৩) মো. ইমতিয়াজ হোসেন (২২), পিতা মো. হোসেন, মাতা ফিরোজা বেগম, সাং হোসেনপুর (কামাল হুজুরের বাড়ী), থানা শাহরাস্তি।

এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার এফআইআর নম্বর-১৭; জিআর নম্বর-১৭, তারিখ ২৮ জানুয়ারি ২০২৬।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামিদের মঙ্গলবার (২৮ জানুয়ারি ২০২৬) যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন