প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

আপনাদের ভালোবাসা পেলে কাজের মাধ্যমেই উন্নয়নের ইতিহাস গড়বো – জাকির হোসেন প্রধানীয়া

সিদ্দিকুর রহমান নয়ন
প্রকাশিত: ২৭ জানুয়ারি, ২০২৬

আপনাদের কাজের লোকের প্রয়োজন, আপনারাই আপনাদের কাজের লোক ঠিক করবেন, ক্ষমতার জন্য নয়, জনগণের জন্য কাজ করতে চাই। আপনাদের ভালোবাসা পেলে কাজের মাধ্যমেই উন্নয়নের ইতিহাস গড়বো ইনশাআল্লাহ।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ২টায় চাঁদপুরের শাহরাস্তি প্রেসক্লাবে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে

মতবিনিময়কালে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে স্বতন্ত্র প্রার্থী মো. জাকির হোসেন প্রধানিয়া   এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন , নির্বাচিত হলে হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় পৃথক সংসদ সদস্যের কার্যালয় স্থাপন করা হবে এবং সপ্তাহে দুই দিন জনগণের সমস্যা ও মতামত সরাসরি গ্রহণ করা হবে।

নির্বাচনী অঙ্গীকারে তিনি যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত সমাজ গঠনের প্রতিশ্রুতি দেন। পাশাপাশি বিনামূল্যে আধুনিক স্বাস্থ্যসেবা, শিশু শ্রেণি থেকে উচ্চ-মাধ্যমিক পর্যন্ত অবৈতনিক শিক্ষা এবং বেকারদের জন্য কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান নিশ্চিত করার কথা বলেন।

এছাড়া নারী ক্ষমতায়ন, কৃষকদের আধুনিক কৃষিযন্ত্র সরবরাহ, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং শ্রমিকদের ন্যায্য মজুরি ও অবসরকালীন ভাতা প্রদানের অঙ্গীকার করেন।

প্রেসক্লাব সভাপতি মঈনুল ইসলাম কাজলের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন

প্রার্থীর বড় ভাই আওলাদ হোসেন প্রধানীয়া,

দুই উপজেলার প্রধান সমন্বয়ক ও শাহরাস্তি প্রেসক্লাবের দাতা সদস্য বিশিষ্ট ব্যবসায়ি মো. নুরুজ্জামান ভুঁইয়া প্রিন্স।

এসময় প্রেসক্লাব নেতৃবৃন্দ সহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন