৯ মাস বয়সী সন্তান ও স্ত্রী হারানো বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।
মানবিক বিবেচনায় এ জামিন আদেশ দেওয়া হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে। সোমবার (২৬ জানুয়ারি) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঁইয়ার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ জামিন দিয়েছেন।
গত শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গার গ্রামের বাড়িতে সাদ্দামের স্ত্রী কানিজ সুর্বনা স্বর্ণালীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই সময় তার পাশেই ৯ মাসের শিশু সন্তান নাজিমের নিথর দেহ বালতিতে পড়ে ছিল। এ সময় প্যারোলে মুক্তি চেয়েও মুক্তি পাননি সাদ্দাম। এ ঘটনায় সারাদেশে আলোড়ন তৈরি হয়। “মৃত স্ত্রী-সন্তান দেখতে গেল জীবিত পিতাকে” শিরোনামে হইচই পড়ে যায়। বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলোও নিন্দা জানায়।
এ ঘটনায় শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে শেষবারের মতো সাদ্দামকে তার স্ত্রী-সন্তানের মুখ দেখানোর ব্যবস্থা করা হয়। গত বছরের ৫ এপ্রিল গোপালগঞ্জ থেকে গ্রেপ্তারের পর থেকে যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন তিনি।
৯ মাস বয়সী সন্তান ও স্ত্রী হারানো বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।
মানবিক বিবেচনায় এ জামিন আদেশ দেওয়া হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।
সোমবার (২৬ জানুয়ারি) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঁইয়ার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ জামিন দিয়েছেন।