প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জে ৩ নং কালচোঁ উত্তর ইউনিয়ন বিএনপি’র কর্মী সভা অনুষ্ঠিত

হাজীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৫ জানুয়ারি, ২০২৬

চাঁদপুরের হাজীগঞ্জের ৩ নং কালচোঁ উত্তর  ইউনিয়ন বিএনপি আয়োজিত রোববার (২৫ জানুয়ারি) দুপুরে ইউনিয়ন খিলপাড়ায়  অনুষ্ঠিত কর্মী সভায়  ইউনিয়ন বিএনপি’র  আহবায়ক  আলমগীর হোসেন খোকন এর সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবদলের সাবেক সাধারন সম্পাদক মানিক হোসেন বেপারী (মেম্বার) এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,হাজীগঞ্জ উপজেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক মনিরুজ্জামান মনির।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,হাজীগঞ্জ উপজেলা বিএনপি’র  আহবায়ক কমিটির সদস্য সচিব এম.এ.রহীম পাটওয়ারী,হাজীগঞ্জ উপজেলা বিএনপি’র  যুগ্ম-আহবায়ক প্রফেসর সিরাজুল ইসলাম, ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক  জসিম উদ্দিন মজুমদার,উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সম্মানিত সদস্য মোঃ কামাল মজুমদার, উপজেলা  বিএনপি’র আহবায়ক কমিটির সম্মানিত সদস্য আবুল কালাম প্রমূখ।

সভায় আরো বক্তব্য রাখেন,হাজীগঞ্জ উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ফয়েজ আহমেদ,উপজেলা মৎস্যজীবি দলের সাধারন সম্পাদক মোঃ সেলিম,অত্র ইউনিয়নের নেতা,কর্মী  ও সমর্থকবৃন্দ সহ প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন,ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ,ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ,ইউনিয়ন ছাত্রদল এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন