প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জ উপজেলা ও  পৌর বিএনপি’র উদ্যোগে ধানের শীষের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত  

হাজীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৫ জানুয়ারি, ২০২৬

সবার আগে বাংলাদেশ – এই আদর্শিক শ্লোগানকে সামনে রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণমানুষের নেতা  চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হক কে বিজয়ী করার লক্ষ্যে হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসহযোগী আয়োজিত রোববার (২৫ জানুয়ারী) বিকালে পৌর ০৬ নং ওয়ার্ড মকিমাবাদে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন,হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন খাঁন। সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান দিলদার হোসেন কিসলু।

তিনি বলেন,আগামী ১২ ফেব্রুয়ারী নির্বাচনে ধানের শীষ প্রতীকে আপনাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে আগামীর বাংলাদেশে শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হবে।

সভা সঞ্চালন করেন,পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আল আমিন সরদার বাবু।

সভায় বক্তব্য রাখেন,বিএনপি নেতা হারুনর রশিদ,বিএনপি নেতা সাবেক আনসার কমান্ডার মোঃ শাহ আলম,পৌর বিএনপি নেতা হাবিবুর রহমান সেলিম,সাবেক কাউন্সিলর মিনু আক্তার মিনু,৪ নং কালচোঁ দক্ষিণ ইউনিয়ন বিএনপি  নেতা আনিসুর রহমান প্রধানীয়া,দ্বাদশ গ্রাম ইউনিয়ন বিএনপি নেতা মিজানুর রহমান পাটওয়ারী,যুবনেতা কবির হোসেন, অলি উল্ল্যা,বিএনপি নেতা সুৃমন কাজী,পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক হালিম মিজান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন,৩ নং কালচোঁ ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোখলেসুর রহমান, ৩ নং কালচোঁ উত্তর বিএনপি নেতা আব্দুল হান্নান,উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ শহীদ উল্ল্যা,পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মিজানুর রহমান বেপারী,পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক রোমান মিজি সহ উপজেলা,পৌর ও ইউনিয়ন  এবং ওয়াড বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন