প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুর–কুমিল্লা মহাসড়কের পরানপুরে বালুবাহী ট্রাক–বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত একাধিক

স্টাফ রিপোর্টার:
প্রকাশিত: ২৫ জানুয়ারি, ২০২৬

চাঁদপুর–কুমিল্লা মহাসড়কের পরানপুর এলাকায় একটি বালুবাহী ট্রাকের সঙ্গে আইদি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাসের একাধিক যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনায় বাসচালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আইদি পরিবহনের বাসটি চাঁদপুর থেকে কুমিল্লার দিকে যাচ্ছিল। অপরদিকে বালুবাহী ট্রাকটি কুমিল্লা দিক থেকে চাঁদপুরের দিকে আসছিল। পরানপুর এলাকায় পৌঁছালে দুটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠান। বর্তমানে রেকারের মাধ্যমে খাদ থেকে বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।
দুর্ঘটনার ফলে চাঁদপুর–কুমিল্লা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন