আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ–শাহরাস্তি) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদীর চেয়ার প্রতীকের পক্ষে হাজীগঞ্জ পৌরসভার ১০, ১১ ও ১২ নং ওয়ার্ডের রান্ধুনীমূড়া এলাকায় সারা দিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালানো হয়েছে।
রোববার সকাল থেকে রাত পর্যন্ত ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ-এর ভাইস চেয়ারম্যান ও বৃহত্তর সুন্নী জোটের অন্যতম নেতা, পীরজাদা সৈয়দ মাহমুদ শাহ মোজাদ্দেদী সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং ঘরে ঘরে গিয়ে চেয়ার প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
গণসংযোগকালে তিনি বলেন, আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী একজন পরিচ্ছন্ন, যোগ্য ও জনদরদি নেতৃত্ব। তিনি ইসলামি মূল্যবোধ, মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন। দেশের শান্তি, নিরাপত্তা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় চেয়ার প্রতীকের কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, বৃহত্তর সুন্নী জোট জনগণের অধিকার ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় রাজনীতি করে। এ দেশের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ সব সময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে।
এ সময় বৃহত্তর সুন্নী জোট ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ-এর স্থানীয় নেতৃবৃন্দ ওলামায়ে কেরাম, সামাজিক ব্যক্তিত্ব এবং বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। গণসংযোগে স্থানীয় ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।
এলাকাবাসী জানান, তারা একজন সৎ, সাহসী ও ধর্মপ্রাণ নেতৃত্ব হিসেবে আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদীকে সংসদে দেখতে চান এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে চেয়ার প্রতীকে ভোট দেওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।