চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১২ নম্বর দ্বাদশগ্রাম ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে ইউনিয়নের চেঙ্গাতলী বাজার দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দ্বাদশগ্রাম ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক আনিসুজ্জামান মাস্টার। সভা পরিচালনা করেন,উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন বাবুল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন,হাজীগঞ্জ উপজেলা বিএনপি’র নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক
মোঃ মনিরুজামান মনির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,হাজীগঞ্জ উপজেলা বিএনপি’র নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব এম এ রহিম পাটওয়ারী।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হেলাল উদ্দিন প্রধানীয়া,বিএনপি নেতা মিজানুর রহমান কমল, উপজেলা যুবদলের সাবেক যুগ্ন-আহবায়ক মোঃ আসাদ পাঠান।
কর্মী সভায় দ্বাদশগ্রাম ইউনিয়ন বিএনপি,যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।