প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

ইঞ্জিন বিকল: চাঁদপুরে ৬ ঘণ্টা আটকে ছিল মেঘনা এক্সপ্রেস, তীব্র ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ জানুয়ারি, ২০২৬

ইঞ্জিন বিকল হওয়ার কারণে চাঁদপুরে দীর্ঘ ছয় ঘণ্টা আটকে ছিল আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস। এতে চরম ভোগান্তিতে পড়েন তিন শতাধিক যাত্রী।

চাঁদপুর স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শোয়েব সিকদার বলেন, ইঞ্জিনের কম্প্রেশার ত্রুটির কারণে নির্ধারিত সময়ে ট্রেনটি ছাড়তে পারেনি।

রেলওয়ে সূত্র জানায়, প্রতিদিনের মতো শনিবার ভোর ৫টায় ট্রেনটি চাঁদপুর স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা থাকলেও ইঞ্জিনের ত্রুটির কারণে যাত্রা শুরু করা যায়নি।

 

এদিকে দীর্ঘ সময় স্টেশনে আটকে পড়ায় চরম দুর্ভোগে পড়েন ট্রেনের যাত্রীরা। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের ভোগান্তি ছিল বেশি।

রেলযাত্রী হাবিব ও আলমগীর বলেন, ট্রেনে চট্টগ্রামের উদ্দেশ্যে যেতে শীতের মধ্যেই ভোর ৫টায় পরিবার নিয়ে স্টেশনে এসেছি। পরে ট্রেনটি নির্ধারিত সময়ে ছেড়ে যায়নি। এতে তাদের দীর্ঘ সময় স্টেশনে বসে থাকতে বেশ কষ্ট হয়েছে।

 

 

আরেক যাত্রী মহসিন বলেন, ঘন ঘন ট্রেনের যান্ত্রিক ত্রুটিতে যাত্রী ভোগান্তি কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

চাঁদপুর স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শোয়েব সিকদার বলেন, পরে লাকসাম থেকে বিকল্প ইঞ্জিন এনে সংযুক্ত করা হলে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং ট্রেনটি বেলা ১১টা ১০ মিনিটে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন