প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরের ৫টি আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৩৫ জন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ জানুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে মোট ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এসব আসনে মোট ৭০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে ৪৬ জন মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে ৩০ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় এবং ১৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে মোট ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এসব আসনে মোট ৭০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে ৪৬ জন মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে ৩০ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় এবং ১৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

 

চাঁদপুর-১ (কচুয়া) আসন:

এ আসনে ১৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন এবং সাতজন জমা দেন। যাচাই-বাছাই শেষে চারজনের মনোনয়নপত্র বৈধ ও তিনজনের বাতিল হয়। আপিলে তিনজন প্রার্থী প্রার্থিতা ফিরে পান। একজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় বর্তমানে এ আসনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

 

চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসন:

এ আসনে ২০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন এবং ১২ জন জমা দেন। পাঁচজনের মনোনয়নপত্র বৈধ ও সাতজনের বাতিল হয়। আপিলে পাঁচজন প্রার্থী প্রার্থিতা ফিরে পান। দুজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় বর্তমানে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

চাঁদপুর-৩ (সদর–হাইমচর) আসন:

এ আসনে নয়জন মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেন।

যাচাই-বাছাই শেষে আটজনের মনোনয়নপত্র বৈধ ও একজনের বাতিল হয়। আপিলে একজন প্রার্থী প্রার্থিতা ফিরে পান। দুজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় বর্তমানে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। 

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন:

এ আসনে ১৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন এবং ১০ জন জমা দেন। ছয়জনের মনোনয়নপত্র বৈধ ও চারজনের বাতিল হয়। আপিলে দুইজন প্রার্থী প্রার্থিতা ফিরে পান। ফলে বর্তমানে এ আসনে আটজন বৈধ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ–শাহরাস্তি) আসন:

এ আসনে ১১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন এবং আটজন জমা দেন। সাতজনের মনোনয়নপত্র বৈধ ও একজনের বাতিল হয়। একজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় বর্তমানে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

এসব আসনে বিএনপির একক প্রার্থী থাকলেও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে দলটির একজন বিদ্রোহী প্রার্থী হিসেবে এম. এ. হান্নান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে চাঁদপুর-১ (কচুয়া) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আনিসুর রহমান শেষ দিনে তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করেন। ফলে এ আসনে এখন জামায়াতে ইসলামীর প্রার্থী আবু নসর মো. মকবুল আহমদ প্রতিদ্বন্দ্বিতা করবেন।

 

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন