প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

এম. এ. হান্নানের প্রতীক ‘চিংড়ি’

আল আমিন হোসেন শুভ
প্রকাশিত: ২১ জানুয়ারি, ২০২৬

চাঁদপুর–৪ (ফরিদগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা আলহাজ্ব এম. এ. হান্নানের জন্য নির্বাচন কমিশন ‘চিংড়ি’ প্রতীক বরাদ্দ দিয়েছে।

নির্বাচনী তফসিল অনুযায়ী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব এম. এ. হান্নান চিংড়ি প্রতীক লাভ করেন। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে তাঁর নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করার সুযোগ তৈরি হয়েছে।

প্রতীক পাওয়ার পর আলহাজ্ব এম. এ. হান্নান ফরিদগঞ্জ উপজেলার সাধারণ ভোটারদের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময় শুরু করেছেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ভোটারদের ভালোবাসা ও সমর্থন পেলে তিনি বিজয়ী হতে পারবেন।

এদিকে চিংড়ি প্রতীক পাওয়া নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্টদের ধারণা, প্রতীক বরাদ্দের পর নির্বাচনী মাঠ আরও জমে উঠবে এবং প্রতিদ্বন্দ্বিতা হবে উৎসবমুখর।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন