প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

শাহরাস্তিতে আল ইফ্তাহ্ মডেল মাদরাসার ছাত্র ছাত্রী মাঝে নতুন বই বিতরণ

সিদ্দিকুর রহমান নয়ন
প্রকাশিত: ২১ জানুয়ারি, ২০২৬

শাহরাস্তি উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নে আল ইফ্তাহ্ মডেল মাদরাসার প্রাক-প্রাথমিক ও প্রথম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের বই বিতরণ করা হয়েছে। গতকাল ১১ ঘটিকায় মাদরাসা মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সকল শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল ইফতাহ্ মডেল মাদরাসার প্রতিষ্ঠাতা, বিশিষ্ট ব্যাবসায়ী আবদুর রহমান। তিনি বলেন, শিশুদের শিক্ষার ভিত্তি গড়ে ওঠে প্রাথমিক স্তরে এ সময় মানসম্মত শিক্ষা ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ নিশ্চিত করা হলে শিশুরা ভবিষ্যতে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মাদরাসা পরিচালনা কমিটির মোহম্মদ মিস্ত্রি, কামাল হোসেন, ফারুক মোল্লা,আবুল বাশার।
হাফেজ মাওলানা উসমান গনি, হাফেজ মাওলানা আবুল হাসেম, মাওলানা মুফতি জুনায়েদ, হাফেজ শাহজালাল, ইয়াসিন, এবং সুলতানা।
বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া শিশুদের শিক্ষার আলো পৌঁছে দিতে এই প্রতিষ্ঠানের পরিচালক গন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

নতুন বই পেয়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা যায়। তারা জানান, নতুন বই পেয়ে শিক্ষার্থীরা আরো মনোযোগ দিয়ে পড়াশোনা করতে আগ্রহী হয়ে উঠবে।
স্থানীয় অভিভাবকরাও এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রত্যন্ত অঞ্চলের শিশুদের শিক্ষায় এমন উদ্যোগ ছেলে মেয়েদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বই বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে পড়ে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন