প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

সৌদিতে প্রবাসী পোস্টাল ব্যালট কারচুপি রাষ্ট্রদূতের সঙ্গে পূর্বাঞ্চল বিএনপির মতবিনিময়

জাহাঙ্গীর আলম হৃদয়, সৌদি আরব
প্রকাশিত: ২০ জানুয়ারি, ২০২৬

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের ভোটাধিকার নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ নতুন করে আলোচনায় এসেছে।

বিশেষ করে পোস্টাল ব্যালট পদ্ধতিতে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসাইনের সঙ্গে এক মতবিনিময় সভা করেছে সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপি।

সভায় নেতাকর্মীরা বলেন, বর্তমান পোস্টাল ব্যালট ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতার ঘাটতির কারণে প্রবাসী ভোটারদের প্রকৃত মতামত প্রতিফলিত হচ্ছে না। এতে প্রবাসীদের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন হচ্ছে এবং জাতীয় গণতান্ত্রিক প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হচ্ছে।

বক্তারা আরও উল্লেখ করেন, দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অনস্বীকার্য হলেও ভোটাধিকার বাস্তবায়নে রাষ্ট্রীয় উদ্যোগ এখনো পর্যাপ্ত নয়। তারা মনে করেন, এ ক্ষেত্রে দূতাবাসের ভূমিকা আরও সক্রিয়, স্বচ্ছ ও নিরপেক্ষ হওয়া প্রয়োজন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা. গোলাম হাসনাইন সোহান, সহ-সভাপতি মোতাহার হোসেন লিটন, সহ-সভাপতি মামুনুর রশিদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম গাজী, প্রচার সম্পাদক আরমান আরমান চৌধুরী, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আলম ফরাজী, ফখরুল ইসলাম বিলাশ, মনির ফকির এবং প্রবাসী বগুড়া জেলা বিএনপির বিপ্লবী সভাপতি ফিরোজ আহমেদ নয়ন।

এছাড়াও পূর্বাঞ্চল বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সভায় অংশ নেন।

রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসাইন সভায় উত্থাপিত বিষয়গুলো গুরুত্বসহকারে শোনেন এবং প্রবাসীদের দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপনের আশ্বাস দেন।

প্রবাসী বাংলাদেশিরা আশা প্রকাশ করেন, এই মতবিনিময় সভা ভবিষ্যতে তাদের ভোটাধিকার নিশ্চিতকরণে কার্যকর ভূমিকা রাখবে এবং একটি গ্রহণযোগ্য ও স্বচ্ছ ভোটিং ব্যবস্থার পথ সুগম করবে।

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন