প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

শাহরাস্তিতে চুরি মামলার আসামী গ্রেফতার, উদ্ধার মোবাইল মানিব্যাগ ও স্কুল ব্যাগ

শাহরাস্তি প্রতিনিধি
প্রকাশিত: ২০ জানুয়ারি, ২০২৬

শাহরাস্তি থানা পুলিশের অভিযানে চুরি মামলার একজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার হেফাজত থেকে চোরাইকৃত একটি মোবাইল ফোন, একটি মানিব্যাগ ও একটি স্কুল ব্যাগ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর শাহজাহান (৩৩)। তিনি হাজীগঞ্জ পৌরসভার ১২ নং ওয়ার্ডের রান্ধুনীমুড়া (আলী মিয়া বেপারী বাড়ী) এলাকার বাসিন্দা। তার পিতা মৃত আব্দুল লতিফ বেপারী।

পুলিশ জানায়, মঙ্গলবার শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমানের দিকনির্দেশনায় এসআই (নিঃ) মোঃ আইয়ুব খান সঙ্গীয় ফোর্সসহ শাহরাস্তি থানাধীন পৌরসভার ০৩ নং ওয়ার্ডের কালিয়াপাড়া বাজার এলাকার সাহাপুর রোডের মাথার পূর্ব পাশে অবস্থিত বিল্লাল মিয়ার ৫ তলা ভবনের ৫ম তলার পশ্চিম পাশের ইউনিটের সামনের কক্ষ থেকে আসামীকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে। মামলার বিবরণ অনুযায়ী এফআইআর নং-১১, তারিখ- ২০ জানুয়ারি ২০২৬; জিআর নং-১১; সময়- ১৫.৩০ ঘটিকা; ধারা- ৩৮০/৪১১ দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ আরও জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে আসামী মোঃ শাহজাহান একজন পেশাদার চোর ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে।

এর মধ্যে চুরি, মাদক ও বিশেষ ক্ষমতা আইনে হাজীগঞ্জ থানায় দায়েরকৃত একাধিক মামলা বর্তমানে চলমান রয়েছে। শাহরাস্তি থানা পুলিশ জানায়, অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন