প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জে ৩ নং কালচোঁ উত্তর ইউনিয়ন যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ জানুয়ারি, ২০২৬

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলাধীন ৩ নং কালচোঁ  উত্তর  ইউনিয়ন যুবদল আয়োজিত শুক্রবার (১৯ জানুয়ারী) বিকালে ইউনিয়ন আলী আশ্রাফ মার্কেট সংলগ্ন মাঠে অনুষ্ঠিত কর্মী সভায় ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আমির হোসেন  জুয়েল মুন্সী এর সভাপতিত্বে এবং সাবেক সাধারন সম্পাদক মানিক হোসেন বেপারী মেম্বার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,হাজীগঞ্জ উপজেলা যুবদলের নবগঠিত  আহবায়ক কমিটির আহবায়ক হুমায়ুন কবির সুৃমন।

সভায় বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য রাখেন,হাজীগঞ্জ উপজেলা  বিএনপি’র  আহবায়ক কমিটির যুগ্ম-আহবায়ক প্রফেসর সিরাজুল ইসলাম ,অত্র ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক  জসিম উদ্দিন মজুমদার,হাজীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য সচিব মোস্তফা কামাল সুৃমন,সিনিয়র যুগ্ম-আহবায়ক মোঃ শুকুরুল আলম বেপারী, যুগ্ম-আহবায়ক মোঃ জুলহাস চৌধুরী,মোঃ শাহিদুল ইসলাম শাহেদ।

সভায় আরো বক্তব্য রাখেন,ইউনিয়ন যুবনেতা খোরশেদ আলম সুমন,বাবুল মজুমদার প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন,৫ নং সদর (পশ্চিম) ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ মিলন হোসেন (নিরব),৭ নং বড়কুল পশ্চিম ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম মুন্সী,ইউনিয়ন যুবনেতা মোঃ ইকবাল,মোঃ আব্দুল জলিল,মোঃ কামাল হোসেন,খোরশেদ আলম,ছাত্রনেতা মোঃ মহিন,মোঃ রাকিব ও মোঃ আল-আমিন সহ ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ,ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ,ইউনিয়ন ছাত্রদল এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন