চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলাধীন ৫ নং সদর (পূর্ব) ইউনিয়ন যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ নং সদর (পূর্ব) ইউনিয়ন যুবদল আয়োজিত শনিবার (১৭জানুয়ারী) সকালে পরিষদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত কর্মী সভায় ইউনিয়ন (পূর্ব) যুবদলের সাবেক সভাপতি(ভারপ্রাপ্ত) এম.আর.সাইফুল ইসলাম এর সভাপতিত্বে এবং সাবেক সাধারন সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন গাজী এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,হাজীগঞ্জ উপজেলা হাজীগঞ্জ উপজেলা যুবদলের নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক হুমায়ুন কবির সুৃমন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ আনিসুর রহমান কানু পাটওয়ারী,ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক কামাল সরদার,হাজীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য সচিব মোস্তফা কামাল সুৃমন,সিনিয়র যুগ্ম-আহবায়ক মোঃ শুকুরুল আলম,যুগ্ম-আহবায়ক মোঃ জুলহাস চৌধুরী,১ নং রাজারগাও ইউনিয়ন যুবদলের সাবেক সাধারন সম্পাদক ইব্রাহীম কাজী মামুন,উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ সাখাওয়াত গাজী, ৫ নং সদর ইউনিয়ন (পশ্চিম) যুবদলের সাবেক সভাপতি মোঃ মিলন হোসেন (নিরব)।
এসময় উপস্থিত ছিলেন,ইউনিয়ন(পশ্চিম) বিএনপি’র অর্থ বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম,উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান,ছাত্রদল নেতা রুবেলসহ ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ,ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ,ইউনিয়ন ছাত্রদল এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ।