প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

শাহরাস্তিতে শীতার্তদের মাঝে যুব রেড ক্রিসেন্ট ইউনিটের কম্বল বিতরণ

লুবনা আক্তার বৃষ্টি, শাহরাস্তি(চাঁদপুর)প্রতিনিধি
প্রকাশিত: ১৭ জানুয়ারি, ২০২৬

চলমান শীত মৌসুমে শীতার্ত মানুষের মাঝে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে শাহরাস্তি যুব রেড ক্রিসেন্ট ইউনিটের কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি ২০২৬) শাহরাস্তিতে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্য, চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য, শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি, শাহরাস্তি যুব রেড ক্রিসেন্ট ইউনিটের প্রধান উপদেষ্টা, মোহনা টেলিভিশনের সৌদি আরব প্রতিনিধি ও প্রধান রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়।

এছাড়াও উপস্থিত ছিলেন শাহরাস্তি যুব রেড ক্রিসেন্ট ইউনিটের দলনেতা নাবিদ ইসতিয়াকসহ রেড ক্রিসেন্ট ইউনিটের অন্যান্য সদস্যরা।

কম্বল বিতরণ কার্যক্রম শুরুর পূর্বে শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেনের কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় গণমাধ্যম ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় উপজেলা নির্বাহী অফিসারকে নিজের লেখা একটি বই শুভেচ্ছা উপহার হিসেবে তুলে দেন।

উপস্থিত অতিথিরা শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও যুব রেড ক্রিসেন্ট ইউনিটের মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন