প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জে আইদি বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৪
চাঁদপুরের হাজীগঞ্জে আইদি পরিবহনের বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আলী (৫৫) নামের একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে মো. উজির (৪৬) নামের আরেকজন।
বুধবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার ধেররা চৌধুরী বাড়ি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী চাঁদপুর সদর উপজেলার খলিশাডলি গাজী বাড়ির বাসিন্দা।
নিহতের স্বজনরা জানান, সকালে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় রেফার করলে সেখানেই মৃত্যু হয় মোহাম্মদ আলীর।
পুলিশ জানায়, দুর্ঘটনায় দুইজন গুরুতর আহত হয়। পরে তাদের কুমিল্লায় রেপার করলে ওইখানেই মোহাম্মদ আলীর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন পরিবারের সদস্যরা।
হাজীগঞ্জ থানার ওসি মহিউদ্দিন ফারুক জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনায় কবলিত সিএনজি ও আইদি পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে।
চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন