কারাবন্দী থাকা অবস্থায় মা হারানোর হৃদয়বিদারক ঘটনা ঘটেছে ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাহফুজুল হকের জীবনে। চাঁদপুর জেলা কারাগারে বন্দী অবস্থায় মায়ের মৃত্যুর সংবাদ পান তিনি।
পরবর্তীতে প্রশাসনের অনুমতিতে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষ বিদায়ে অংশ নিতে জানাজায় উপস্থিত হন সাবেক এই মেয়র।
জানাজা চলাকালে মাহফুজুল হককে আবেগাপ্লুত অবস্থায় দেখা যায়। কান্নাজড়িত কণ্ঠে তিনি তার মায়ের জন্য সবার কাছে ক্ষমা চান এবং দোয়া কামনা করেন।
এসময় উপস্থিত মুসল্লি ও স্বজনদের চোখেও ছিল অশ্রু। এক মায়ের মৃত্যু আর এক সন্তানের বন্দিজীবনের বেদনাবিধুর এই দৃশ্য এলাকায় শোকের ছায়া ফেলে।
স্থানীয়রা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং মাহফুজুল হকের প্রতি সমবেদনা জানান।