ইবাদত-বন্দেগি ও দোয়ার মাধ্যমে রাত পালন করা হবে আজ পবিত্র শবে মেরাজ। মহান আল্লাহতায়ালার পক্ষ থেকে প্রিয় নবী হযরত মুহাম্মদ ﷺ–এর জন্য বিশেষভাবে সম্মানিত ও মহিমান্বিত এই রজনী মুসলিম উম্মাহ গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করবে।
ইসলামের ইতিহাসে শবে মেরাজ এক তাৎপর্যপূর্ণ রাত। এই পবিত্র রজনীতেই রাসূলুল্লাহ ﷺ মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা হয়ে সপ্ত আসমান অতিক্রম করে সিদরাতুল মুনতাহায় গমন করেন এবং এই সফরের মাধ্যমে মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়।
পবিত্র শবে মেরাজ উপলক্ষে মসজিদগুলোতে নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির-আজকার ও বিশেষ দোয়ার আয়োজন করা হবে। দেশ ও জাতির শান্তি, কল্যাণ এবং মুসলিম উম্মাহর মাগফিরাত কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া করা হবে।
ইসলামি চিন্তাবিদদের মতে, শবে মেরাজ মুসলমানদের জন্য আত্মশুদ্ধি অর্জন, নামাজের প্রতি যত্নবান হওয়া এবং আল্লাহর নৈকট্য লাভের এক গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে।
এই পবিত্র রজনীতে ব্যক্তিগত ও সামষ্টিক কল্যাণ কামনায় ইবাদত-বন্দেগির মাধ্যমে রাত অতিবাহিত করা হবে।