প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

শাহরাস্তিতে মানসিক অসুস্থ বৃদ্ধার মরদেহ উদ্ধার

সিদ্দিকুর রহমান নয়ন
প্রকাশিত: ১৬ জানুয়ারি, ২০২৬

চাঁদপুরের শাহরাস্তিতে মানসিক অসুস্থ এক বৃদ্ধার নিখোঁজ হওয়ার পরদিন খাল থেকে তার মরদেহ উদ্ধার হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সূচিপাড়া ইউনিয়নের ফেরুয়া গ্রামের হাজী বাড়ি সংলগ্ন খালের পানিতে ভাসমান অবস্থায় খুরশীদা বেগমের (৭০) দেহ দেখতে পান স্থানীয়রা। তারা সঙ্গে সঙ্গে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে শাহরাস্তি থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত খুরশীদা বেগম আয়নাতলী ফেরুয়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর মেয়ে। বহু বছর আগে স্বামীর সাথে বিচ্ছেদের পর তিনি বাবার বাড়িতেই থাকতেন। তার কোন সন্তান নেই। পরিবারের সদস্যরা জানান, গত পাঁচ বছর ধরে তিনি মানসিক রোগে ভুগছিলেন এবং হঠাৎ বাড়ি ছেড়ে বের হয়ে যাওয়া ছিল তার পুরনো অভ্যাস।

পরিবারের ভাষ্য অনুযায়ী, বুধবার রাত ১০টার দিকে খাবার শেষে তিনি নিখোঁজ হন। ভোরে তাকে নিতে ডাকতে গিয়ে পরিবারের সদস্যরা খোঁজ পান না। পরে গ্রামের খালে মরদেহ উদ্ধারের খবর পেয়ে তারা গিয়ে খুরশীদা বেগমকে শনাক্ত করেন।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুবুর রহমান বলেন, “মরদেহে কোন আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন