প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জ পশ্চিম বাজারে ইউনিক লাইভ বেকারীকে ১ লক্ষ টাকা জরিমানা

হাজীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪ জানুয়ারি, ২০২৬

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার পশ্চিম বাজার এলাকায় অবস্থিত ইউনিক লাইভ বেকারীকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (গতকাল) বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) কর্তৃক পরিচালিত অভিযানে মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত বিস্কুট, পাউরুটি, কেকসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন, বিক্রয় ও বিতরণের অভিযোগে এ জরিমানা আরোপ করা হয়।

অভিযানটি পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা জাহান। অভিযানের সময় বিএসটিআইয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিএসটিআই সূত্র জানায়, জনস্বার্থে খাদ্যপণ্যের মান ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন