প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জ পৌর ১,২ ও ৩ নং ওয়ার্ড যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত 

হাজীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩ জানুয়ারি, ২০২৬

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার নবগঠিত যুবদলের উদ্যোগে পৌর ১,২ ও ৩নং ওয়ার্ড যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

হাজীগঞ্জ পৌর ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ আমিনুল হক আমিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ১ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ খলিলুর রহমান বেপারী।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,হাজীগঞ্জ পৌর যুবদলের নবগঠিত কমিটির আহবায়ক মোঃ রাসেল হোসেন খাঁন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পৌর  যুবদলের সদস্য সচীব মোঃ নাজমুল হাসান রাজু,সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মাহফুজুর রহমান রবিন,যুগ্ম আহবায়ক মোঃ জহির আহমেদ জহির,মোঃ রোমান গাজী।

স্বাগত বক্তব্য রাখেন,১০নং ওয়ার্ড যুবদলের সভাপতি রফিকুল ইসলাম। শুভেচ্ছা বক্তৃতা করেন ৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ওমর ফারুক,১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক রুহুল আমিন রাজু,২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক কবির মিয়াজী প্রমুখ।

উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড যুবদল নেতা কবির মিয়াজী ও হানিফ গাজী সহ সকল পর্যায়ের সদস্য ও নেতৃবৃন্দ,৩নং ওয়ার্ড যুবদল নেতা জসীম উদ্দীন খাঁন ও ফিরোজ গাজী সহ সকল পর্যায়ের সদস্য ও নেতৃবৃন্দ এবং ১নং ওয়ার্ডের সকল পর্যায়ের সদস্য ও নেতৃবৃন্দ।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন