প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জের ৫ নং সদর ইউনিয়নে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত

হাজীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩ জানুয়ারি, ২০২৬

হাজীগঞ্জ উপজেলার ৫ নং সদর ইউনিয়নের পশ্চিম অংশে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারী) অলিপুরে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
কর্মী সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,উপজেলা যুবদলের নব গঠিত কমিটির আহ্বায়ক হুমায়ূন কবির সুমন,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা যুবদলের নব গঠিত কমিটির সদস্য সচিব মোস্তফা কামাল সুমন,হাজীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক কমিটির,সিনিয়র যুগ্ম-আহবায়ক মোঃ শুকুরুল আলম,যুগ্ম-আহবায়ক মোঃ জুলহাস চৌধুরী।

ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ মিলন হোসেন (নিরব) এর সভাপতিত্বে এবং সাবেক সাংগাঠনিক সম্পাদক মোঃ সোহাগ হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ আনিসুর রহমান কানু,ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক মিজান তালুকদার,৭ নং বড়কুল পশ্চিম ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম মুন্সী।

সভায় আরও বক্তব্য রাখেন, যুবদল নেতা জাবেদ হোসেন, রাসেল তালুকদার,শাহাদাত সদ্দার বিভিন্ন ওয়ার্ডের যুবদলের সভাপতি,সাধারন সম্পাদক ও যুবদলের নেতৃবৃন্দ।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন