হাজীগঞ্জ উপজেলার ৮ নং হাটিলা পূর্ব ইউনিয়নে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার হাড়িয়াইন আড়ং বাজার সংলগ্ন মাঠে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
কর্মী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ রহিম পাটওয়ারী,বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা যুবদলের নব গঠিত কমিটির আহ্বায়ক হুমায়ূন কবির সুমন,উপজেলা যুবদলের নব গঠিত কমিটির সদস্য সচিব মোস্তফা কামাল সুমন,৮ নং হাটিলা পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেন চৌধুরী বাবলু,সাধারন সম্পাদক মোশারফ হোসেন মানিক,উপজেলা যুবদলের নব গঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শুক্কুর আলম বেপারী,যুগ্ম আহ্বায়ক জুলহাস চৌধুরী,উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম টিপু।
আরো বক্তব্য রাখেন,ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শরীফ,ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক আব্দুল হালিম, ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মানিক গাজী,যুবনেতা মঈন,যুবনেতা রোমান প্রমুখ।
৮ নং হাটিলা পূর্ব ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি বিল্লাল হোসেন স্বপনের সভাপতিত্বে ও সাবেক সাধারন সম্পাদক গোলাম কিবরিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ,ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসাইন বাবলু,সাবেক সাধারন সম্পাদক রাব্বি,ইউনিয়ন সেচ্ছা সেবকদলের সভাপতি আনিছুর রহমান বিভিন্ন ওয়ার্ডের যুবদলের সভাপতি,সাধারন সম্পাদক ও যুবদলের নেতৃবৃন্দ।