প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চট্টগ্রাম সিএসটিআই হাসপাতালে লাইফ সাপোর্টে চাঁদপুর ট্রিবিউনের প্রধান সম্পাদকের বোন, দোয়া কামনা

প্রেস বিজ্ঞপ্তি:
প্রকাশিত: ১১ জানুয়ারি, ২০২৬

চাঁদপুর ট্রিবিউনের প্রধান সম্পাদক ও রোটারিয়ান জাহাঙ্গীর আলম হৃদয়–এর বড় বোন গুরুতর অসুস্থ অবস্থায় চট্টগ্রাম সিএসটিআই (CSTI) হাসপাতালে লাইফ সাপোর্টে এইচডিইউ (HDU) ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় এবং প্রয়োজন অনুযায়ী রক্ত প্রদান করা হচ্ছে। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এই কঠিন সময়ে জাহাঙ্গীর আলম হৃদয় ও তার পরিবার দেশবাসীসহ সকল শুভানুধ্যায়ী, সহকর্মী ও পাঠকদের কাছে দোয়া কামনা করেছেন।

চাঁদপুর ট্রিবিউন পরিবারের পক্ষ থেকে মহান আল্লাহর দরবারে ফরিয়াদ আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন, সকল কষ্ট দূর করে নেক হায়াত দান করেন। আমিন।

মানবিকতা ও সহমর্মিতার জায়গা থেকে সকলকে তার সুস্থতার জন্য দোয়া করার অনুরোধ জানানো যাচ্ছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন