প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জে ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত

হাজীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১০ জানুয়ারি, ২০২৬

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলাধীন ১০নং গন্ধর্বপুর দক্ষিণ ইউনিয়ন যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন যুবদল আয়োজিত শনিবার (১০ জানুয়ারী) বিকালে কাসিমপুর বটতলা বিল্লাল চেয়ারম্যানের বাড়িতে এ অনুষ্ঠিত  হয়।

কর্মী সভায় ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ আমিন খান (মিন্টু)এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সদ্য নবগঠিত অনুমোদিত হাজীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক কমিটির আহবায়ক হুমায়ুন কবির সুৃমন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,হাজীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোঃ বিল্লাল হোসেন বেলাল,হাজীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য সচিব মোস্তফা কামাল সুৃমন,সিনিয়র যুগ্ম-আহবায়ক মোঃ শুকুরুল আলম,যুগ্ম-আহবায়ক মোঃ জুলহাস চৌধুরী,মোঃ শাহিদুর ইসলাম শাহিদ।

ইউনিয়ন যুবদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ শেখ ফরিদ (সুৃমন) এর সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সিনিয়র সহ-সভাপতি সোহাগ খান,যুবদল নেতা জামাল আটিয়া,মামুন তালুকদার,মাহাতাব শরীফ,নুরন্নবী,নিজাম, রিয়াদ দর্জি,নজরুল ইসলাম, জাহাঙ্গীর আলম,জসিম,সফিক মুন্সী, মহিন মিজি,শহিদ তালুকদার,আরিফ হোসেন,লোকমান হোসেন।

এসময় উপস্থিত ছিলেন,ছাত্রদল নেতা মহসিন আল হাসান,হীরা,আলাউদ্দিন সহ ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ,ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ,ইউনিয়ন ছাত্রদল এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন