হাজীগঞ্জ পৌর ১০ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১০ জানুয়ারি বাদ মাগরিব রান্ধুনীমুড়া সাত বাড়ি রহমানিয়া জামে মসজিদের ঈদগাঁও মাঠে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরত কামনায় এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে হাজীগঞ্জ পৌর ১০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হেলাল উদ্দিন মেম্বার এর সভাপতিত্বে ও ১০ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ সেলিম মিয়া এর সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,হাজীগঞ্জ পৌর বিএনপির নব গঠিত কমিটির যুগ্ন-আহবায়ক মোঃ খোরশেদ আলম ভুট্রো,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,হাজীগঞ্জ পৌর বিএনপির নব গঠিত কমিটির যুগ্ন-আহবায়ক মোঃ এমরান হোসেন।
১০ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হাজীগঞ্জ পৌর বিএনপি নেতা আলহাজ্ব আব্দুল কাদের মিয়া,পৌর বিএনপি’র সাবেক সদস্য মোঃ কবির হোসেন,মঞ্জুর হোসেন,নব গঠিত কমিটির সদস্য মোঃ সুমন, ১১ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী মনিরুজামান মনির,সাবেক সাংগঠনিক শাহাদাৎ হোসেন সাদু,পৌর বিএনপি নেতা মোঃ হারুনুর রশিদ,কামরুজ্জামান মানিক হাজী, সাবেক সদস্য মোঃ দেলোয়ার হোসেন মঞ্জু,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মজিবুর রহমান,যুগ্ন-আহবায়ক রবিউল হাসান সজল,পৌর শ্রমিক দলের সিনিয়র যুগ্ন-আহবায়ক মারুফ হোসেন লারা,সাবেক ছাত্রনেতা খোরশেদ আলম,এ্যাড.সাজ্জাদুল হোসেন হৃদয়,১০ নং ওয়ার্ড বিএনপির সহ-সাধারন সম্পাদক মোঃ শাহ আলম, পৌর ছাত্রনেতা নয়ন মোল্লা,হান্নান হোসেন সুজন,১২ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি ইউছুফ মজুমদার, ১০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ মামুন হোসেন,যুবদলের নেতা মোঃ শরিফ হোসেন,শ্রমিক নেতা মিজানুর রহমান,শ্রমিক নেতা মনির হোসেন,ওয়ার্ড বিএনপি’র নেতা ইয়াছিন হাওলাদার,আজাদ জমদ্দার,১০ নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জহির মিয়া,পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক আবু ইউছুফ পাটওয়ারী,হাজীগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব ইমরান হোসেন সৈকতসহ ওয়ার্ড বিএনপি’র নেতৃবৃন্দ,ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ,ওয়ার্ড ছাত্রদলের নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন,হাজীগঞ্জ ডিগ্রি কলেজের ইমাম মাওলানা হাবিবুর রহমান।