চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশ ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ১০ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬টা ১৫ মিনিটে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে থানার একটি চৌকস দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে এসআই (নিঃ) আতোয়ার রহমান, এএসআই সাদ্দাম হোসেন, এএসআই ফারুক আহাম্মদসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স অংশগ্রহণ করেন। অভিযানের সময় শাহরাস্তি থানাধীন পৌরসভার ০৯ নম্বর ওয়ার্ডের নিজ মেহার সাকিনস্থ ছিকুটিয়া/মুহুরী বাড়ি এলাকার তোফাজ্জলের নির্মাণাধীন ভবনের সামনের উঠান থেকে মাদক ব্যবসায়ী ওমর ফারুক রাসেল (২৯)-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ওমর ফারুক রাসেল মৃত মোস্তাক আহমেদের পুত্র ও পারুল বেগমের সন্তান। তার বাড়ি শোরশাক (রাউতির বাড়ি), থানা- শাহরাস্তি, জেলা- চাঁদপুর। এ সময় তার নিজ হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।