প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

আচরণবিধি লঙ্ঘন: শাহরাস্তিতে চার শিক্ষককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ জানুয়ারি, ২০২৬

শাহরাস্তি উপজেলায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে চার শিক্ষককে পাঁচ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া এক শিক্ষকের মুচলেকা নিয়ে সতর্ক করা হয়।

বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর-৫ আসনে জামায়াতে ইসলামী প্রার্থীর তিনজন এবং বিএনপি প্রার্থীর একজনকে এ জরিমানা করেন নির্বাহী হাকিম তানভীর রাব্বি।

দণ্ড পওয়ারা হলেন- দৈয়ারা দাখিল মাদ্রাসার শিক্ষক মো. মাসুম বিল্লাহ, শাহরাস্তি মডেল স্কুলের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, একই স্কুলের শিক্ষক ও পৌর জামায়াতের আমির জাহাঙ্গীর আলম, করফুলেন্নেছা সরকারি মহিলা কলেজের শিক্ষক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী।

 

এ ছাড়া রাগৈ ইসলামীয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক ও জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি মাওলানা মাঈনুদ্দিনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

সহকারী রিটার্নিং কর্মকর্তা নাজিয়া হোসেন বলেন, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামায়াতে ইসলামীর তিনজন এবং বিএনপির একজনকে অর্থদণ্ড দেওয়া হয়।

তিনি বলেন, আচরণবিধি লঙ্ঘন ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় চাঁদপুর-৫ আসনে নির্বাহী হাকিম নিয়োজিত আছেন। আশা করি, সবাই আইন মেনে তাদের কার্যক্রম পরিচালনা করবেন।

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন