চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৭ নং বড়কুল পশ্চিম ইউনিয়ন যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) বিকেলে রামচন্দ্রপুর পশ্চিম বাজারে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম মুন্সীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,হাজীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মোস্তফা কামাল সুৃমন।
প্রধান অতিথি হিসেবে তিনি বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশলী করতে যুবদলের নেতাকর্মীদের সবাইকে একসাথে কাজ করতে হবে। যুবদলের সর্বস্তরের নেতাকর্মীরা যদি ঐক্যবদ্ধ হয়ে সঠিকভাবে কাজ করেন,তবেই বিএনপি জনগণের রায়ে রাষ্ট্র ক্ষমতায় আসবে।
সভায় ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মোঃ কাইয়ুম পাটওয়ারীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সিনিয়র যুগ্ন-আহবায়ক মোঃ শুকুর আলম,যুগ্ন-আহবায়ক মোঃ জুলহাস চৌধুরী,মোঃ শাহিদুর ইসলাম শাহিদ।
এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ইউপি চেয়ারম্যান নুরুল আমিন হেলাল,উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ নজরুল ইসলাম পাটওয়ারী,সিনিয়র সহ-সভাপতি মোঃ জাকির হোসেন মুন্সী,ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ সাইফ উল্লাহ সাইফুল,উপজেলা বিএনপি’র নব গঠিত কমিটির সদস্য মোঃ রুহুল আমিন খাঁন,ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি মোঃ আশরাফ উদ্দিন গাজী,সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন ফরাজী,যুগ্ন-সাধারন সম্পাদক মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া,সাবেক সাংগঠনিক সম্পাদক কেল্লা সেলিম,কোষাধ্যক্ষ মোঃ ওমর ফারুক মুন্সী।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ আকতার হোসেন মোল্লা,সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ হান্নান মজুমদার,সাবেক সহ-সভাপতি মোঃ লিটন ফরাজী,সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক মোঃ শাকিল বেপারী,সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ নুর আলম,ইউনিয়ন যুবদলের সদস্য মোঃ মানিক পাটওয়ারী,আবু ইউছুফ বাবু,মোঃ কামাল হোসেন মোল্লা,মোঃ জহির মোল্লা,মোঃ কামাল হোসেন মিজি,মোঃ রাজন মিজি,মোঃ তমাল হাওলাদার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মোঃ জয়নাল মিজি,ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম পাটওয়ারীসহ ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ,ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ,ইউনিয়ন ছাত্রদলের নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ।