চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এবং এসআই মোঃ আরিফ হোসাইনের নেতৃত্বে থানার একটি চৌকস দল মাদক উদ্ধার অভিযানে অংশ নেয়।
অভিযানকালে গত ০৬ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখ রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে শাহরাস্তি থানাধীন সূচীপাড়া উত্তর ইউনিয়নের পাড়ানগর (মিজি বাড়ি) এলাকার একটি রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী মোঃ আব্দুল কাদের (৪২)-কে গ্রেফতার করা হয়। এ সময় তার নিজ হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী শাহরাস্তি সূচিপাড়া উত্তর ইউনিয়নের পাড়ানগর মিজি বাড়ীর মৃত মমিনুল হকের ছেলে
এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।