প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চব্বিশের ৫ই আগষ্টে আহত ও নিহত শহীদের কাছে আমি দায়বদ্ধ: জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার

লুবনা আক্তার বৃষ্টি
প্রকাশিত: ৬ জানুয়ারি, ২০২৬

শাহরাস্তি উপজেলায় সুশীল সমাজ, সাংবাদিক, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে চাঁদপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল ইসলাম সরকার ও জেলা পুলিশ সুপার মোঃ রবিউল হাসান মতবিনিময় করেন।

৬ জানুয়ারি (মঙ্গলবার) শাহরাস্তি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ নাজমুন ইসলাম সরকার বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। ইতিহাসের শ্রেষ্ঠ ও ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে কাজ করছে চাঁদপুর জেলা প্রশাসন।

চব্বিশের ৫ই আগষ্ট হাজার হাজার ছাত্র জনতা জিবন দিয়ে প্রমাণ করে গেছে আগামীর বাংলাদেশে অন্যায়, অপরাধ, অনিয়ম, দুর্নীতি, ও রাতের ভোটের স্হান হবে না।

এছাড়াও তিনি বলেন, একটি উন্নত, স্বচ্ছ ও জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে সকল শ্রেণি-পেশার মানুষের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের উন্নয়ন কার্যক্রম তখনই সফল হবে, যখন তা জনগণের বাস্তব চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, আইনশৃঙ্খলা ও সামাজিক সেবার মান উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। জেলা প্রশাসন সর্বদা জনগণের পাশে থেকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মান বৃদ্ধিতে অঙ্গীকারবদ্ধ থাকবে। তিনি সকলকে গঠনমূলক মতামত ও সহযোগিতার মাধ্যমে জেলার সার্বিক উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান।

এছাড়াও দেশের জন্য একাত্তর ও চব্বিশের ৫ই আগষ্ট যারা জিবন দিয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করেন।

 

বিশেষ অতিথি হিসেবে জেলা পুলিশ সুপার মোঃ রবিউল হাসান বলেন, চাঁদপুর জেলায় মাদকের বিষয়ে পুলিশ জিরো টলারেন্স ঘোষনা করা হয়েছে। মাদকের বিষয়ে কোন ছাড় দেয়া হবে না, মাদকের তথ্য পাওয়া মাত্রই সংশ্লিষ্ট ব্যাক্তিকে আইনের আওতায় আনা হবে। এ পর্যন্ত ২শত কিশোর গ্যাং গ্রেপ্তার হয়েছে, এ গ্রেপ্তার অব্যাহত থাকবে।
এছাড়াও তিনি বলেন, সকল অপরাধ পুলিশ রোধ করতে পরবে না, ধর্মীয় মূল্যবান ও পারিবারিক শিক্ষায় একজন মানুষ অপরাধ থেকে বিরত রাখতে পারে। সাধারন জনগণ পুলিশ প্রশাসনকে সহযোগীতা করলে অপরাধ আরো কমবে।

জেলা প্রশাসকের পরামর্শে উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন করফুলেন্নেছা মহিলা সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হুমায়ন কবির, ব্যবসায়ীদের পক্ষ্যে আক্তার হোসেন পাটওয়ারী, উপজেলা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মাষ্টার আব্দুর রহিম, পূজা উদযাপন কমিটির সভাপতি নিখিল চন্দ্র, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মঈনুল ইসলাম কাজল, মুক্তিযুদ্ধাদের পক্ষে হুমায়ন কবির, বিএনপির পক্ষ্যে আয়েত আলী ভূঁইয়া, জামায়াতে ইসলামীর পক্ষ্যে মোস্তফা কামাল, এনসিপির পক্ষ্যে আমান উল্লাহ পাটওয়ারী, মসজিদের খতিবদের পক্ষ্যে সহকারী অধ্যাপক মাওঃ কামাল উদ্দীন আব্বাসী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পক্ষ্যে আব্দুস সালাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ্যে আক্তার হোসেন শিহাব ও শাহাদাৎ হোসেন, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর পক্ষ্যে মাহমুদুল হাসান, বিশিষ্ট ব্যক্তিবর্গের পক্ষে বাদশা ফয়সাল, শেখ বেলায়েত হোসেন, আলমগীর তালুকদার।

এছাড়াও আরো উপস্হিত ছিলেন শাহরাস্তি উপজেলার সহকারী কমিশন (ভূমি) হিল্লোল চাকমা, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মীর মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সেলিম পাটওয়ারী লিটন, পৌর বিএনপির আহবায়ক আবুল কালাম, পৌর জামায়াতে ইসলামীর আমীর মাওঃ জাহাঙ্গীর আলম, মেহের ডিগ্রী কলেজের প্রিন্সিপাল মিজানুর রহমান, উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধান, সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন