প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জ পৌর ১০নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আমির হোসেনের দাফন সম্পন্ন 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ জানুয়ারি, ২০২৬

হাজীগঞ্জ পৌর ১০ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আমির হোসেন হাওলাদার এর জানাজা ও দাফন সম্পন্ন এবং নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

রান্ধুনীমুড়া মনিনাগ হাওলাদার বাড়ীর মৃত আবুল বাসার এর পুত্র মরহুম আমীর হোসেন হাওলাদার পারিবারিক সূত্রে জানাযায়,দীর্ঘদিন তিনি বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।
শনিবার (০৩ জানুয়ারি) ভোর ৬ টায় নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুতে পরিবারসহ এলাকায় ও দলে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি এক স্ত্রী,৪ ছেলে,১ মেয়ে,সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিন যোহরের নামাজের পর হাজীগঞ্জ ডিগ্রি কলেজ সংলগ্ন বালুর মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ,সমবেদনা জ্ঞাপন ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য,আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহারাস্তি) সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক,পৌর বিএনপির যুগ্ম  আহবায়ক মোঃ খোরশেদ আলম ভুট্টো,হাজীগঞ্জ পৌর বিএনপি’র যুগ্ম  আহবায়ক মোঃ এমরান হোসেন,হাজীগঞ্জ উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ ইমাম হোসেন,হাজীগঞ্জ পৌর মৎস্যজীবী দলের সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির,পৌর ১০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হেলাল উদ্দিন মেম্বার,সাধারণ সম্পাদক মোঃ সেলিম মিয়া,সাবেক কাউন্সিলর মোঃ বিল্লাল হোসেন,পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আরজিল হোসেন দিনার,সাবেক ছাত্রনেতা খোরশেদ আলম,পৌর ১০ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম,পৌর ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক মোহাম্মদ হোসেন মোল্লা, সাবেক ছাত্রনেতা মোঃ মিজানুর রহমান সজিব,সাবেক ছাত্রনেতা নয়ন মোল্লা,হাজীগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব ইমরান হোসেন সৈকতসহ অন্যান্যরা।

জানাযায় উপস্থিত ছিলেন,বিএনপি,যুবদল,ছাত্রদল নেতাকর্মী ও সমর্থক বৃন্দ,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ধর্মপ্রাণ মুসল্লী বৃন্দ।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন