প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আল্লামা বাহাদুর শাহ মুজাদ্দেদীর শোক

প্রেস বিজ্ঞপ্তি:
প্রকাশিত: ৩০ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আল্লামা সৈয়দ মুহাম্মদ বাহাদুর শাহ মুজাদ্দেদী।

তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর–৫ (হাজীগঞ্জ–শাহরাস্তি) আসনে বৃহত্তর সুন্নি জোটের পক্ষে মনোনীত প্রার্থী এবং ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ-এর চেয়ারম্যান। পাশাপাশি তিনি ইমামে রাব্বানী দরবার শরীফ কমপ্লেক্সের সাজ্জাদানশীন পীর সাহেব হিসেবেও পরিচিত।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) এক শোকবার্তায় আল্লামা বাহাদুর শাহ মুজাদ্দেদী মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, বিএনপি নেতাকর্মী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় তিনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির এক অনন্য নেতৃত্ব। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ করবে।

তিনি আরও বলেন, আল্লাহ তায়ালা যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবার ও অনুসারীদের এই শোক সহ্য করার তাওফিক দান করেন।

শোকবার্তাটি ইমামে রাব্বানী দরবার শরীফ কমপ্লেক্স, হাজীগঞ্জ, চাঁদপুরের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন