চাঁদপুর শহরের পুরান বাজার নিতাইগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বিজয়ী নারী উন্নয়ন সংস্থা উদ্যোগে সংগঠনের ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান এসব সামগ্রী বিতরণ করেন।
সোমবার (২৯ ডিসেম্বর) পুরাণবাজার পৌর ১নং ওয়ার্ডের নিতাইগঞ্জ জামিয়া মাদিনাতুল উলুম মুসলিম যুব সমিতি মাদ্রাসায় বিজয়ীর উদ্যোগে এবং ইনার হুইল ক্লাব অফ আরুশি এর সহযোগিতায় অর্ধশত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
এসময় মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা কবির আহমেদ মমিনপুরীর পরিচালনায় তানিয়া ইশতিয়াক খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য আশিক খান,অভিভাবক মোঃ রফিকুল ইসলাম হাওলাদার, মোঃ আলমগীর, মোঃ বাবু,বিজয়ী সহ বিজয়ীর নেতৃবৃন্দ।