ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর–৫ (হাজীগঞ্জ–শাহরাস্তি) আসনে বৃহত্তর সুন্নি জোটের পক্ষ থেকে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ-এর চেয়ারম্যান আল্লামা সৈয়দ মুহাম্মদ বাহাদুর শাহ মুজাদ্দেদী প্রার্থিতা ঘোষণা করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ২টা ৩০ মিনিটে জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল ইসলাম সরকারের কাছে তাঁর মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
মনোনয়নপত্র জমা দেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি এডভোকেট মুহাম্মদ ইমদাদুল হক পাটওয়ারী। এ সময় উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি পীরজাদা সৈয়দ মাহমুদ শাহ মুজাদ্দেদী, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ জাকির হোসেন মিয়াজি, অর্থ সম্পাদক মাওলানা শেখ মুহাম্মদ ইউসুফ হাসান মাহমুদী, দপ্তর সম্পাদক এডভোকেট মুহাম্মদ শেখ ফরিদ মজুমদারসহ বৃহত্তর সুন্নি জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এদিকে, বৃহত্তর সুন্নি জোট চাঁদপুর–৫ আসনের জননেতা আল্লামা সৈয়দ মুহাম্মদ বাহাদুর শাহ মুজাদ্দেদী ‘চেয়ার’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, দ্বীনি মূল্যবোধ, ন্যায়বিচার ও জনকল্যাণমূলক রাজনীতির পক্ষে চাঁদপুর–৫ আসনের ভোটাররা বৃহত্তর সুন্নি জোটের প্রার্থীকে সমর্থন জানাবেন।