প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ 

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৮ ডিসেম্বর, ২০২৫

শীতের তীব্রতা বাড়তে থাকায় দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে চাঁদপুরের হাজীগঞ্জ প্রেসক্লাব।

রবিবার ২৮ ডিসেম্বর সকালে হাজীগঞ্জে  অসহায় ও শীতার্ত মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীত বস্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও কম্বল বিতরণ করেন, চাঁদপুর ট্রিবিউনের প্রধান সম্পাদক ও চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য এবং শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি রোটা. মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়।

হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার এর পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,সাবেক সভাপতি হাসান মাহমুদ,সাধারণ সম্পাদক খন্দকার আরিফ, পবিত্র কোরআন পাঠ করেন প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক গাজী নাছির উদ্দীন।

এ সময় আরো উপস্থিত ছিলেন,হাজীগঞ্জ প্রেসক্লাবের সমন্বয় কমিটির সদস্য গাজী সালাউদ্দিন,আমার কন্ঠ পত্রিকার সম্পাদক ও সাবেক সভাপতি মো.কামাল হোসেন,ত্রিনদী পত্রিকার সম্পাদক ও সাবেক সভাপতি মহিউদ্দিন আল আজাদ,সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান টুটুল,বর্তমান সহ-সভাপতি মেহেদী হাছান,সাবেক সাংগঠনিক সম্পাদক মিরাজ মুন্সী,সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম,সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম নয়ন, অর্থ সম্পাদক মোহাম্মদ হাবিব উল্লাহ্,প্রচার সম্পাদক হুমায়ুন কবির,তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুজন দাস,সদস্য শাখাওয়াত হোসেন শামীম,ইমাম হোসেন হীরা,জহিরুল ইসলাম জয়,কবির আহমেদ,জসিম উদ্দিন,সহযোগী সদস্য রিয়াজ শাওন,নূর মোহাম্মদ,মোশাররফ হোসেনসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দগণ। এসময় ৬০ জনের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

পরিশেষে, উপস্থিত প্রধান অতিথিসহ হাজীগঞ্জের সকল গণমাধ্যমকর্মীবৃন্দ হাজীগঞ্জ প্রেসক্লাবের নবনির্মিত ভবন পরিদর্শন করেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন