প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুর প্রেসক্লাবের লাইব্রেরীর জন্য আজীবন সদস্য হৃদয়ের বই উপহার

লুবনা আক্তার বৃষ্টি
প্রকাশিত: ২৮ ডিসেম্বর, ২০২৫

২৭ ডিসেম্বর শনিবার চাঁদপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ।

প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশার সভাপতিত্বে- সাধারণ সম্পাদক কাদের পলাশের সঞ্চালনায়
বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের দায়িত্বশীল কার্যনির্বাহী কমিটির সদস্য , আজীবন সদস্যবৃন্দ সহ গণমাধ্যম কর্মীরা।

২০২৬ সেশনের জন্য সোহেল রুশদি সভাপতি, এম এ লতিফকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।

২০২৫ সালের আয় ব্যয়ের হিসাব তুলে ধরা হয়। এক কোটি ৩৮ লক্ষ টাকার আয় ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয়।
২০২৫ এর দায়িত্বশীল সভাপতি রহিম বাদশা ও সাধারণ সম্পাদক কাদের পলাশ সফলভাবে প্রোগ্রাম বাস্তবায়ন করায় প্রেসক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।

বার্ষিক সাধারণ সভা শেষে চাঁদপুর
প্রেসক্লাবের আজীবন সদস্য রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়ের লেখা স্মৃতিসমাহার বই প্রেসক্লাব লাইব্রেরীর জন্য সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশের হাতে তুলে দেন।

২০২৬ সালের নতুন কমিটির সভাপতি সোহেল রুশদি, সাধারণ সম্পাদক এম এ লতিফকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

আগামী ২ জানুয়ারি চাঁদপুর প্রেসক্লাবের ফ্যামিলি ডে অনুষ্ঠিত হবে বলে সভায় জানানো হয়েছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন